সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপার্সন বেগম খলেদা জিয়ার নামে মিথ্যা মামলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ।

শনিবার সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
 মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে  এসে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম।
পৌর বিএনপির সা. সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সালাম বাবলা,  জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজিব, সা. সম্পাদক মো. মারুফ পারভেজ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোর্শেদ আযম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা খলেদা জিয়ার ওপর গ্রেপ্তারি পরোয়ানা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…