সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান আটক

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করেছে পুলিশ। গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসা  থেকে বের হওয়ার পথে তাকে আটক করা হয় বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ বিকেল সাড়ে ৪টার দিকে হাসান উদ্দিন সরকার তাঁর বাসায় প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওই ব্রিফিংয়ে হাসান উদ্দিন সরকার ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সাদা পোশাকের গোয়েন্দা ‍পুলিশ এখনও হাসান সরকারের বাড়ি ঘিরে রেখেছে বলেও তিনি জানিয়েছেন।

তবে, সাবেক মন্ত্রী নোমানকে আটকের বিষয়ে পুলিশের কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…