সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বিএনপি প্রার্থীর অভিযোগ- পুলিশ নৌকায় ভোট চাচ্ছে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঝিনাইদহ-৪ আসনে পুলিশ নৌকায় ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়া বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর, মারপিট এবং সরকার দলীয় প্রার্থীর নেতা কর্মীদের সশস্ত্র মহড়ার ও পুলিশ প্রশাসনের পক্ষপাত মুলক আচরণের অভিযোগ করেন। আজ সোমবার বিকেলে কালীগঞ্জ শহরে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, থানা পুলিশসহ প্রশাসনের লোকজন নৌকা প্রতীক পক্ষে ভোট চাচ্ছেন। আওয়ামীলীগের নেতারা বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না আসার জন্য হুমকি ধামকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ নেতা কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ অবস্থা চালাতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক ও সাংগঠনিক সম্পাদক ডা: নুরুল ইসলাম সহ নেতা-কর্মীরা।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…