সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাণীরবন্দর আঞ্চলিক কমিটি গঠন

দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার প্রাণকেন্দ্র রাণীরবন্দরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
গত ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় প্রবীণ সাংবাদিক কবি ডা. লিয়াকত আলী খন্দকারের সভাপতিত্বে রাণীরবন্দর কংগ্রেস মাদরাসা মার্কেটে অনুষ্ঠিত সভায় খানসামা ও চিরিরবন্দর উপজেলার সাংবাদিকদের নিয়ে বিএমএসএফ’র পূর্ণাঙ্গ আঞ্চলিক কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়। এতে ফজলুর রহমানকে সভাপতি ও মো: নুরনবী ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যদের মধ্যে দেলোয়ার হোসেন বাদশা ও ধীমান চন্দ্র দাস সহ-সভাপতি, মাহাফুজুল ইসলাম আসাদ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মানিক হোসেন সাংগঠনিক সম্পাদক, মো: রেজাউল করিম রেজা অর্থ সম্পাদক, ভূপেন্দ্রনাথ রায় দপ্তর সম্পাদক, মো: রকিবুল ইসলাম রকি প্রচার সম্পাদক, ডা. মো: লিয়াকত আলী খন্দকার কার্যনির্বাহী সম্পাদক এবং মো: খাদিমুল ইসলামকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…