সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় ৩দফা দাবিতে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৩দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান করেছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষে হয়। এসময় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ৩দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুৃর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। ৩ দফার মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালু, শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রয়।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান; পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লা শেখ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, সাবেক লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল, মোটর শ্রমিক নেতা শেখ রনি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সর্বাত্মক লকডাউনে গণপরিবহণ ছাড়া সবই খোলা রয়েছে। সড়কে হাজারো অটোরিক্সা-সিএনজি-মাইক্রোবাস-ট্রাক গাড়ি চলাচল করছে। এসব গাড়ি সচল রেখে শুধু গণপরিবহণ বন্ধ রেখে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব নয়।

তারা আরও বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন বাস চলাচল না করায় সারাদেশে লাখ লাখ পরিবহণ শ্রমিক মানবেতর দিনযাপন করছেন। অনেক পরিবহণ মালিক ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। তারা জীবিকার তাগিদে গণপরিবহণ চালুর দাবি জানান।

এসময় মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি জীবন সরকার, পরিবহন শ্রমিক নেতা মো. শাহীন, আ. মোমিন, হান্নান মুন্সি, রিপন হোসেন, আবুল কালাম, ফেরদৌস আলী, শাহিন আলম, মেহেদি হাসান পুটিং, মুন্নাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…