সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চেয়ে কারাগারে পুলিশ

আইন-আদালত ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগে করা মামলায় পুলিশের এক এসআইকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

মামলার এজহারে জানা গেছে, ২০১৬ সালে রাজধানীর ধানমন্ডির এক বাসায় গিয়ে পাসপোর্ট ফেরিফিকেশনের জন্য ড. সাবরিনা মুনাজিলিন নামের এক নারীর নিকট ২ হাজার টাকা দাবি করেন এসআই সাদেকুল ইসলাম।

তিনি তখন জানতেন না যে ওই নারী বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট ধানমন্ডি থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আক্তার।

মামলাটি তদন্তের পর ২০১৭ সালের ২৬ এপ্রিলে সাদেকুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রহিমা খাতুন।

এর পর গত বছর ৮ অক্টোবর বিচার শুরু হয়। আজ (বৃহস্পতিবার) মামলার রায় ঘোষণা হয়। রায়ে জামিনে থাকা এসআই সাদেকুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

ওই ঘটনায় সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় কর্মরত ছিলেন এসআই সাদেকুল ইসলাম। এ মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…