সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়-নীলফামারী সীমান্তে বিজিবি'র টহল জোরদার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সম্প্রতি ভারতের আসামে চূড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ভারতীয়। বাদ পড়া এসব মানুষদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৫১ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৭টি ক‌্যাম্পের স্বাভাবিক কার্যক্রম ও নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মিজানুর রহমান খান জানান, ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…