সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

রাজধানীর কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় বিদেশি সিনেমার দৃশ্য: তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানী ঢাকার কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় কোনো বিদেশি সিনেমার দৃশ্য দেখতেছি বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । আর চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় দেশের উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, ৬-৭ বছর আগে বিদেশ গিয়েছেন এমন কেউ আজ দেশে এসে কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশি সিনেমার দৃশ্য। আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর। এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র।

আওয়ামী লীগকে শ্রমিকবান্ধব দল ও সরকার দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় মেহনতি শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের সরকারই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেছে।

এখানে প্রায় ৩শ কোটি টাকা জমা আছে। পোশাক শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় হচ্ছে। আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬শ টাকা ছিল। আমরা ৮ হাজার টাকা করেছি যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, আগে একজন রিকশাচালক বা শ্রমিক একদিন কাজ না করলে তার বাসায় চুলা জ্বলতো না। এখন সে চাইলে মাসে ১৫ দিন কাজ করলেই হয়, বাকি দিন কাজ করলে সঞ্চয় হবে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…