সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই সহোদর

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সেচ পাম্পের বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই সহোদর আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেদ (২৫) নিহত হয়েছেন।   শনিবার রাত ৮টায়  নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দোলাপাড়া নামকস্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই ভাই উক্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আজিজার রহমান জানান - সেচ পাম্প খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়লে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে।
থানার ওসি বজলুর রশীদ বলেন দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…