সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

বিয়ের মঞ্চ ভেঙে আহত মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন।

শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের মঞ্চে উঠে অতিথির সঙ্গে নেতাকর্মীরা ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা আহত হন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা তেমন বড় কোন ঘটনা নয়। ছবি তোলার সময় অনেক লোক একসঙ্গে মঞ্চে উঠায় এমন হয়েছে। ঘটনার পরপরই নেতাকর্মীরা আমাদের প্রাথমিক চিকিৎসা করান। সুত্র-মানবজমিন।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…