সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

বিয়ে করলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

 

বিনোদন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি বিয়ে করলেন। বিয়ে উপলেক্ষ্য সন্ধ্যায় গুলশানের লা মেরিডিয়ান রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

বাবলুর স্ত্রী মেহেজেবুননেছা রহমান (টুম্পা) পেশায় একজন শিক্ষক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর। টুম্পার প্রথম সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। বাবলুর শাশুড়ি মেরিনা রহমান। জাপা থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত এমপি মেরিনা সম্পর্কে এরশাদের আপন বোন।

শুক্রবার সকাল ১১ টায় বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন হয়। এই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, মহাসচিব রুহুর আমিন হাওয়ালাদার, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০০৫ সালে জিয়াউদ্দিন বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে  মারা যান। ফরিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বাবলু ফরিদা দম্পতির ঘরে এক সন্তান রয়েছে। পুত্র আশিক আহমেদকে নিয়ে আছেন জিয়াউদ্দিন বাবলু। ছেলে এমবিএ শেষ করে ব্যবসা করছেন, বিয়েও করেছেন।

বিবাহ পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদ সদস্যদের। বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে সমাজের বিশিষ্টজনদের ইতোমধ্যেই দাওয়াত দেয়া হয়েছে।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…