সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

প্রে‌মিকের বি‌য়ের কথা শু‌নে প্রেমিকার আত্মহত্যা

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‌প্রে‌মি‌কের বি‌য়ের কথা শু‌নে প্রে‌মিকা শিউ‌লি আক্তার (১৭) বিষ পান ক‌রে আত্মহত্যা ক‌রে‌ছে। বুধবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপ‌জেলার না‌গেরপাড়া ইউনিয়‌নের সি‌বেরচর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

‌শিউ‌লি আক্তার না‌গেরপাড়া ইউনিয়‌নের সিবেরচর গ্রা‌মের আবু তা‌লেব মাদবরের মে‌য়ে । শিউ‌লি বা‌হেরচর হোসা‌নিয়া দা‌খিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়,  গত ২০১৬ সা‌লে  ডামুড্যা উপ‌জেলার ধানকা‌ঠি গ্রা‌মের সাইফুল ইসলাম না‌মে এক যুব‌কের সঙ্গে শিউ‌লির  ‌মোবাইল ফো‌নে প‌রিচয় হয়ে বন্ধুত্ব হয় । বন্ধু‌ত্বের এক পর্যা‌য়ে প্রে‌মে জ‌ড়ি‌য়ে প‌রে তারা । এর ভিতর সাইফুল‌কে একা‌ধিকবার বি‌য়ের প্রস্তাবও দেয় শিউ‌লি। ‌কিন্তু গতকাল মঙ্গলবার সাইফুল অন্য এক‌টি মে‌য়ে‌কে বি‌য়ে ক‌রে। সাইফু‌ল বি‌য়ে ক‌রে‌ছে শু‌নে রা‌গে ক্ষো‌ভে বুধবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে বিষপান ক‌রে শিউ‌লি । ‌বি‌ষের জ্ব‌ালায় কাতরা‌তে থাক‌লে তার প‌রিবার শরীয়তপুর সদর হাসপাতা‌লে চি‌কিৎসা কর‌তে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক শিউ‌লি‌কে মৃত্যু ব‌লে ঘোষণা ক‌রেন।

‌শিউ‌লির বড় ভাই ‌মিমজাল মাদবর ব‌লেন, ডামুড্যা উপ‌জেলায় বা‌ড়ি সাইফুল না‌মে এক ছে‌লের সা‌থে আমার বো‌নের সম্পর্ক ছি‌লো। সাইফুল অন্য এক‌টি মে‌য়েকে বি‌য়ে ক‌রে‌ছে শু‌নে বো‌ন‌টি বিষ খে‌য়ে‌ছে।

‌গোসাইরহাট থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এম.এ মে‌হেদী মাসুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, শিউ‌লি আক্তার না‌মে এক‌টি মে‌য়ে বিষ খে‌য়ে‌ছে। আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতা‌লে ‌নি‌য়ে গে‌লে তার মৃত্যু হয়। ময়না তদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে নেয়া হ‌য়ে‌ছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…