সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বীর মুক্তযোদ্ধা আব্দুল জলিল মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মোল্লা আসাব উদ্দিন মাস্টার স্মৃতি পাঠাগার ও পীরপুর বিদ্যুৎ ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খোলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামিল হোসেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মোল্লার সভাপতিত্বে ও মালেক মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম লীগের সভাপতি রুপন ইসলাম, যুবলীগ নেতা লালন। টুনার্মেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন আয়োজক ছাত্রলীগ নেতা মো. সুমন মোল্লা, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ হোসেন, মো. শুভ মোল্লা এবং সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আলহাজ্ব মো. সেলিম বিশ্বাস।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…