নীলফামারীতে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী এর আয়োজনে শুক্রবার (১১ আগষ্ট) বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে এ কর্মসূচির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।
জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, মন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগিতায় জেলা শহরের প্রতিটি বাড়িতে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। একই কর্মসূচি পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় স্ব স্ব উপজেলা ছাত্রলীগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




