সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রাজশাহী মহানগরীতে বৃদ্ধের যৌনহয়রানি

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহানগরীর একটি এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে থাকেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

সাহেব বাজার আরডিএ মার্কেট এলাকায় ছেলের বড় দোকান রয়েছে। এরপরও তিনি ভিক্ষাবৃত্তি করেন। তবে এটি তার পেশা নয়, নেশা। ভিক্ষুকের ছদ্মাবরণে সড়কে চলাফেরা করা নারী-শিশু, স্কুল-কলেজগামী কিশোরী, তরুণী ও যুবতীদের যৌন হয়রানি করাই ছিল তার মূল লক্ষ্য।

প্রতিদিন বিকৃত যৌন কামনা চরিতার্থ করার জন্যই মহানগরের ব্যস্ততম সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও সোনাদীঘির মোড়সহ বিভিন্ন জনবহুল এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ান এই বৃদ্ধ। বয়সের বৃদ্ধ হলেও তার মানসিক কোনো সমস্যা নেই।

সোমবার (২৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মহানগরীর পাচানীর মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, বুলু একজন সচ্ছল মানুষ। বৃদ্ধ হলেও হাঁটতে-চলতে তার কোনো সমস্যা নেই। এছাড়া অন্য কোনো প্রতিবন্ধিতারও তথ্য মেলেনি। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এরই মধ্যে একজন ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলের মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…