সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ায় দিনাজপুরের দুই উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কাঁকড়া নদীর উপর স্থাপিত বেইলী ব্রীজের কিছু অংশ ভেঙ্গে পড়ে। গত ৪ দিন ধরে দিনাজপুর জেলা শহরের সাথে পার্বতীপুর-চিরিরবন্দর এ দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, গত রোববার ৬ আগষ্ট রাতে মালবাহী ট্রাক চলাচলের ফলে পার্বতীপুর-দিনাজপুর সড়কের কাঁকড়া নদীর ১৫৫ মিটার দীর্ঘ বেইলী ব্রীজের কয়েকটি ‘ট্রান্জাম’ ড্যামেজ হয়ে নদীতে পড়ে যায়। ফলে সড়ক পথে পার্বতীপুর-চিরিরবন্দর উপজেলায় জরুরী পণ্য ও যাত্রী পরিবহন বিপর্যয়ের মুখে পড়েছে।
জনৈক পথচারী বলেন, জেলা শহরে যেতে বেইলী ব্রীজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অনেক পুরনোব্রীজ। দীর্ঘদিন মোরামত না হওয়ার ফলে ঝুকি নিয়ে সেতু পারাপার করছে পথচারীরা। যে কোন মহুর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাছুম সারওয়ার জানান, ভারী যানবাহন চলাচলের কারনে পার্বতীপুর-দিনাজপুর সড়কের বেইলী ব্রীজটির কয়েকটি ‘ট্রান্জাম’ ড্যামেজ হয়ে নদীতে পড়ে যায়। এ কারনে গত রোববার ৬ আগষ্ট রাত ৮টা থেকে ব্রীজ দিয়ে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে বিশেষ ব্যবস্থায় হালকা যানবাহন চলাচল করছে।  ইতিমধ্যে বগুড়া থেকে পুরনো বেইলী ব্রীজের স্পেয়ার ট্রান্জাম পাওয়া গেছে। সেতু মেরামতের জন্য সিরাজগঞ্জ থেকে বে-সরকারী প্রতিষ্ঠানের কয়েকজন টেকনিশিয়ান ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছেন। তিনি আরো জানান অচিরেই ব্রীজটির ওপর দিয়ে যান চলাচল করবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…