সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছেন। এছাড়া অপর আরেকটি হাসপাতালকে সংশোধনের জন্য চারদিনের সময় বেঁধে দেয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, টাঙ্গাইল শহরের কলেজ মোড়ে অবস্থিত টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল এবং মেইন রোডস্থ ক্যাপিটাল হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ দুটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ভুয়া ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করান। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে ক্যাপিটাল হসপিটালের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে।

এছাড়া সংশোধনের জন্য টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষকে চারদিনের সময় বেধে দেয়া হয়েছে। যদি তারা সংশোধন হতে না পারে তাহলে তাদের সকল কার্যক্রম স্থগিত এবং সিলগালা করে দেয়া হবে। পর্যায়ক্রমে শহরের অন্য হাসপাতালগুলোতেও অভিযান অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, এসব ক্লিনিকের সেবার মান খুব খারাপ। সাধারণ মানুষ সেবা নিতে এসে নানাভাবে হয়রানি হচ্ছে। এখানে কোনো সুযোগ-সুবিধা নেই। অভিযান চলাকালে যারা দায়িত্বে ছিল তারা পালিয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…