সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বোমা মেশিন দিয়ে পঞ্চগড়ে পাথর উত্তোলন বন্ধের দাবি

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় হাইকোর্টের রায় অমান্য করে রাতের আধারে অবৈধ ভাবে পরিবেশ বিধ্বংসী ড্রিল-ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন পঞ্চগড় নামে একটি সংগঠন।

আজ রবিবার বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে “ড্রেজার হাটাও, পঞ্চগড় বাঁচাও” স্লোগানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতন মূলক লিফটলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ নদী আন্দোলন পঞ্চগড়, ডিবেট এসোসিয়েসন পঞ্চগড়, ভূমি রক্ষা আন্দোলন কমিটি, পঞ্চগড় অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েসন, জাগ্রত তেঁতুলিয়া,শিক্ষক সমিতি, জেলা পাথর বালি ও ভাসা কাঠ উত্তোলনকারী শ্রমিক ইউনিয়নের সদস্যসহ সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে অবৈধ ড্রেজার মেশিন বন্ধসহ ভূমিকম্প থেকে জেলাকে রক্ষার জন্য সাধারণ জনগণকে জোর দাবি জানান। পাশপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এবং ড্রেজার মালিকদের মেশিন বন্ধের আহব্বান জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।
বক্তারা পুলিশ সুপার ও জেলা প্রশাসের উদ্দেশ্যে আরো বলেন নিরব ভূমিকা নয়, কর্ত্যব্য পালন করুন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…