সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

বৌদিকে নিয়ে দেবর উধাও!

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী জেলার কিশোরগঞ্জে দুই সন্তানের জননীকে নিয়ে দেবর উধাও হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর (বাবুপাড়া) গ্রামের অনিল চন্দ্রের বড় ছেলে বাবুল রায়ের স্ত্রী দুই সন্তানের জননী কনিকা রানী রায়কে নিয়ে তার দেবর ভবেষ চন্দ্র গত শুক্রবার (১৯ মে) বিকালে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে উধাও হয়েছে।

জানা যায়, উত্তর বড়ভিটা (রুঁপচান্দের পাড়া) গ্রামের মহেন্দ্র রায়ের মেয়ে রিনিকা রানী রায়ের সাথে ভবেশ চন্দ্রের গত দেড় বছর পূর্বে পারিবারিক আলোচনায় বিয়ে হয়েছিল। বিয়ের পরও ভবেশ তার আপন বড় বৌদির সাথে পরকীয়ার বিষয়টি জেনে যায় রিনিকা রানী রায়। এ বিষয়ে কয়েক দফায় বিচার সালিশ হয়েছিল।
সর্বশেষ গত বৃহঃষ্পতিবার রাতে বাড়ীর পিছনে ভবেষ ও তার বৌদি কনিকার সাথে অনৈতিক কাজের সময় হাতে নাতে দেখে ফেলেন ভবেষের স্ত্রী রিনিকা রানী। ইহাতে ক্ষিপ্ত হয়ে ভবেষ চন্দ্র ফিল্মি স্টাইলে বেধড়ক এলোপাতারি মারপিট করে রিনিকা রানীকে।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে, পরদিন শুক্রবার বিকালে ভবেষ চন্দ্র তার বৌদি কনিকা রানীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
সরেজমিনে আজ মঙ্গলবার (২৩ মে) রিনিকা রানী জানায়, “পরকীয়ায় বাঁধা দেওয়ার কারনে আমার স্বামী আমাকে কথায় কথায় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালায়। আমার পিঠ, হাত ও বাম চোখে আঘাতের চিহ্ন এখনও বিদ্যমান, আমি আমার পাষন্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি”।

এ বিষয়ে রিনিকার বাবা মহেন্দ্র রায় জানায়, ঘটনার পর লাজ লজ্জা বিসর্জন দিয়ে গতকাল সোমবার মেয়েকে বাড়ীতে নিয়ে এসেছি। তিনি আরও জানান, মেয়ের সুখের জন্য বিয়ের সময় নগদ দেড় লাখ টাকা, কানের জিনিস, জামাইকে আংটি এবং ঘর সাজানোর আসবাবপত্র, বিয়ের খরচ সহ প্রায় ৪লাখ টাকা দিয়েছি। অভাবের সংসারে মেয়ের এ অবস্থায় আমি এখন কি করব তা ভেবে দিশেহারা।

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…