সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ডোমারের বিদ্যুতের তারে ব্যবসায়ীর মৃত্যু

 

 

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ লিটন ইসলাম(৩৫) নামে ২ সন্তানের জনক এক কনফেকসনারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩ জুন) বিকেলে উপজেলার গোমনাতী ইউনিয়নের  ৫ নং ওয়ার্ড দক্ষিন গোমনাতীতে দূর্ঘটনাটি ঘটে।মৃত লিটন একই এলাকার মৃত অমিজউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়,লিটন নিজ বাড়ির বৈদ্যুতিক মেরামতের কাজ সবসময় নিজেই করে থাকে।মঙ্গলবার একটি বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করতে গেলে ভুলবশত বিদ্যুতের তার ধরে ফেলে। ঘটনাস্থলেই তার হাতের দুটি আঙ্গুল পুড়ে যায়।তার আত্মচিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

 এ বিষয়ে গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…