সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুই বছর পর টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। ২০১৬ সালে দেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এছাড়া আরও তিনটি টুর্নামেন্টের ফাইনালে হেরেছে টাইগাররা। আজ সেসব রেকর্ড বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

সেই ২০১৫ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই চরম উত্তেজনা। সোশ্যাল সাইটে দুই দেশের সমর্থকদের মাঝে রীতিমত যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে দুই দেশের মিডিয়াও থাকে। যেমন গতকাল ভারতের একটি টিভি চ্যানেল টাইগারদের গালাগাল করে রিপোর্ট করে আজকের ফাইনালে জিতে ভদ্রতা শেখানোর ঘোষণা দিয়েছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের আকস্মিক আগমনে গত শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ঘটনাবহুল ওই ম্যাচে মাহমুদ উল্লাহ রিয়াদ ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছে টাইগারা। আজকের ম্যাচ জিতে এবার শেষটা রাঙিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর সবাই।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নিউজিল্যান্ড সফর সামনে রেখে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিতৃত্বকালীন ছুটিতে থা…

খেলা

মোসলেকে আউট করে ১০০ উইকেটের মাইলফলক মিরাজের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টেস্ট ক্যারিয়ারের ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিবীয় ব…