সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ব্রাজিল থেকে বালিয়াকান্দি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রেমিক সঞ্জয়ের কাছে ছুটে এসেছেন প্রেমিকা জেইসা ওলিভেরিয়া সিলভা।

৩ এপ্রিল ভোরে ব্রাজিল থেকে বের হয়ে রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছান জেইসা ওলিভেরিয়া সিলভা। বিকেল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রেমিক সঞ্জয়। জেইসা ওলিভেরিয়া সিলভা ঢাকায় পৌঁছানোর পর রাতেই দুজন বালিয়াকান্দি পৌঁছান। সঞ্জয়ের বাড়ি উপজেলার জামালপুর গ্রামে। তিনি শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী।

সঞ্জয় বলেন, ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের জেইসা ওলিভেরিয়া সিলভার (২৯) সঙ্গে আমার পরিচয় হয় দেড় বছর আগে। তারপর গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। এক সময় জেইসা জানতে চায় বাংলাদেশ সম্পর্কে। আমি বাংলাদেশ সম্পর্কে ওকে জানাই এবং কিছু দর্শনীয় স্থানের ছবি পাঠাই। সেই ছবিগুলো দেখে জেইসা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই। আর তাতে সে রাজি হয়ে যায়। মূলত ও আমাকে খুব বিশ্বাস করে। তা ছাড়া ও খুব সরল প্রকৃতির। আর তাই ও সুদুর ব্রাজিল থেকে ছুটে এসেছে বাংলাদেশে, এসেছে এই অজপাঁড়া গায়ে।

সঞ্জয় বলেন, আজ রাতেই ওকে নিয়ে ঢাকায় চলে যাওয়ার কথা রয়েছে। বুধবার থেকে ওকে ঢাকায় এবং বিভিন্ন স্থানে দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবো।

ব্রাজিল কন্যা জেইসা তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, এই গ্রামটি আমার খুব ভাল লেগেছে। এখানকার মানুষ এবং আমার বন্ধুর পরিবারের সবাই খুব ভাল। তাছাড়া খাবারগুলোও অসাধারন। তবে আবহাওয়ার কারণে নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে। গ্রামের এতো মানুষ আমাকে দেখতে এসেছে বিষয়টি আমি খুব উপভোগ করছি।

তিনি ব্রাজিলের একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানান। ব্রাজিলের বাহিয়া ব্রাসিলের বাসিন্দা।

সঞ্জয় বলেন, বয়সে জেইসা আমার চেয়ে এক বছরের বড়। তাকে বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। পরিবারও না করবে না।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…