সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

খালেদা জিয়ার মামলার পরামর্শে ব্রিটিশ আইনজীবী নিয়োগ।

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মঙ্গলবার সকাল ১১ টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার আইনজীবীদের পরামর্শ দেওয়ার জন্য একজন ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছে দলটি। ওই আইনজীবীর নাম লর্ড কারলাইল।

তিনি বলেন, ‘বৃটেনে বিএনপির যারা সমর্থক আছেন, তারা ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দিয়েছেন। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ৩৬টি মামলায় দেশের আইনজীবীদের সহযোগিতা ও আইনি পরামর্শ দেবেন। প্রয়োজন হলে তিনি বাংলাদেশে আসবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘লর্ড কারলাইল দীর্ঘদিন আইন পেশা ও রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি হাউজ অফ লর্ডসেরও সদস্য।’

দেশের আইনজীবীরা খালেদা জিয়ার মামলা পরিচালনায় ব্যর্থ কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আমাদের আইনজীবীদের সহযোগিতা করবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন বিদেশি এ আইনজীবী। ক্রিমিনাল মামলার ওপরে তার অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে।’

ফখরুল জানান, লর্ড কারলাইল নিজেও খালেদা জিয়ার মামলা পরিচালনাকারী আইনজীবী টিমের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন। তিনি খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়ে অবগত আছেন।।

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। নজিরবিহীনভাবে জামিন রোহিত করা হয়েছে। এতে প্রমাণিত হয়, দেশে আইনের শাসন নাই। ন্যায়বিচার একেবারেই অনুপস্থিত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…