সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বিনামূল্যে আইনী সহায়তাকারী প্রতিষ্ঠান ॥ ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বাসাইলে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বাসাইলে স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান শীর্ষক বিষয় নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭জুন শনিবার সকালে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।
স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান শীর্ষক বিষয় নির্ধারণী সভার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসী এন্ড কমিউনিকেশন কনসালটেন্ট এডভোকেট তাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রধান কার্যালয়ের এডভোকেসী অফিসার এডভোকেট রোহানী সিদ্দিকা, ইন্টার্ন আমেনা সিদ্দিকা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সহ-সভাপতি এডভোকেট এস.এম.ফাইজুর রহমান, সমন্বয়কারী এডভোকেট খন্দকার আমিনা রহমান, ডিপিও (আই.আর.এস.ওপি) এডভোকেট ফজলুর রহমান খান, স্টাফ ল’ইয়ার এডবোকেট খাদিজা আক্তার, ফিনান্স এন্ড এডমিন অফিসার সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, সহ-সভাপতি সাংবাদিক মো. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাসাইলের বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ ও অন্যান্য সুধীজন অংশগ্রহন করেন। সেচ্ছাসেবী এই মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দরিদ্র ও অসহায় নারী পুরুষকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করে থাকে।

Tangail-er-Issue-Raising-Meeting-News-02


 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…