সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অর্জনই বেশি: কাদের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই। এর আগে প্রধানমন্ত্রী ছিটমহল এবং সমুদ্রসীমা চুক্তি করেছেন। তিস্তাও তিনি করতে সক্ষম হবেন। তিনি বলেন, ‘এবারের ভারত সফরে আমাদের অর্জনই বেশি।’

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতিবিরোধী অভিযানে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যে কারও বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে প্রমাণ ছাড়া অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না। মাদক-সন্ত্রাস এবং দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি যেসব কথা বলছে, এটি তাদের পুরোনো অভ্যাস। তিনি বলেন, ‘ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক রয়েছে। সীমান্ত চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী ছিটমহল এবং সমুদ্রসীমা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও তিনি করতে সক্ষম হবেন। ভারত সফরে আমাদের অর্জনই বেশি।’

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এ ব্যাপারে সংগঠনগুলোর নেতারা উদ্যোগ নিচ্ছেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…