সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

টাঙ্গাইলের মির্জাপুরে সুতা কারখানায় ভয়াবহ আগুন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের হরিদ্রাচালা এলাকায় অবস্থিত ইভিট্রেক্স পলিকন নামক একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর আটটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ আগুন লাগে।

কারখানার জেনারেল ম্যানেজার মেজর (অব) এ কে এম আজাদ জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ড্রাম্পিং করার পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। মির্জাপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ইপিজেট এলাকা থেকে দমকল বাহিনীর আটটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মির্জাপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাদৎ হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ও মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…