সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মধুপুরের শিশু ধর্ষনকারী ঘাটাইলে জনতার হাতে আটক

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সহিদুল ইসলাম (২০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে ঘাটাইলের জনতা। আজ বুধবার (৮ মে) দুপুরে ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকা থেকে তাকে স্থানীয়রা আটক করে পুলিশকে অবহিত করলে পুলিশ এসে সহিদুলকে আটক করে নিয়ে যায়। ঐ শিশু ধর্ষণের বিষয়ে গত ৫ মে বিভিন্ন পত্রিকায় ‘মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ধর্ষক সহিদুল ইসলাম মধুপুর উপজেলার বেকারকোণা এলাকার জনৈক শাহজাহান আলী ওরফে ইয়াজউদ্দিন দর্জির ছেলে। বখাটে সহিদুল কোন কাজকর্ম করে না এবং মাদকাসক্ত হয়ে নানা অপকর্ম করে বেড়ায় বলে জানা গেছে।

ধর্ষণের স্বীকার শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী।

জানা যায়, গত শনিবার (৪ মে) দুপুরে ফনীর প্রভাবে বৃষ্টিপাতের সময় মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামের সহিদুল প্রতিবেশি ওই শিশুটিকে খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই আবু হানিফ জানান, মধুপুরে শিশু ধর্ষণের অভিযোগে উপজেলার বেকারকোনা এলাকার বখাটে শহিদুলকে ঘাটাইলের পাকুটিয়া এলাকা থেকে মধুপুর থানার এসআই আবু হান্নান আটক করে মধুপুর থানায় নিয়ে যান। ঘাটাইল থানা পুলিশ মধুপুর থানা পুলিশকে সে সময় সার্বিক সহযোগিতা করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, আটককৃত সহিদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…