সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মহানন্দায় জেলের জালে ধরা পড়লো ১ মণ ওজনের বাঘাইড় মাছ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতের সীমান্ত সংলগ্ন মহানন্দা নদীতে এক মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে একদল পাথর শ্রমিকের জালে মাছটি আটকা পড়ে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, মহানন্দা নদীর পানি কিছুটা হ্রাস পেলে ওই এলাকার রেজাউল, নাদির, বিপ্লব, দেলু, হাসিবুল নামে কয়েকজন পাথর শ্রমিক বড় জাল দিয়ে সীমান্ত সংলগ্ন নদীতে মাছ ধরতে গেলে তাদের জালে এক মণ ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে।

এদিকে মাছটি শিকার করে বাড়িতে নিয়ে গেলে মুহূর্তের মধ্যে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ফলে মাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ভিড় জমায়। মাছটি অনেকেই কিনতে চাইলেও মাছটি বিক্রি না করে মাছটি তারা বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে হাসিবুল ইসলাম বলেন,' আমরা আজ কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ আমাদের জালে এক মণ ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে এবং মাছটি নদী থেকে বাসায় নিয়ে এসে সমান ভাগে ভাগ করে নিয়েছি।

স্থানীয়রা জানান, মহানন্দা নদী ভারত থেকে প্রবাহিত হওয়ায় মাছটি ভারত থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগে বোয়াল মাছ ধরা পড়লেও এই প্রথম বাঘাইর মাছ ধরা পড়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…