সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মহান বিজয় দিবসে গোপালপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালপুর সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সোবহান তুলা ও আব্দুল কাদের তালুকদারসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দসহ উপজেলার প্রায় সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিরা কলেজ মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ উপভোগ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…