সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মহাসড়কে বেপরোয়া গাড়ী চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীণ গাড়ী চালানোর অপরাধে টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রী’র কার্যালয়ের নির্দেশে টাঙ্গাইলে জেলা প্রশাসন, র‌্যাব ও বিআরটিএ এর উদ্যোগে মহাসড়কে বেপরোয়া গাড়ী চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীণ গাড়ী চালানোর অপরাধে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৭টি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আলাদত।

বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিআরটিএ মোটরযান পরিদর্শক মুহাম্মদ অহিদুর রহমান, টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ডিএডি ফারুক আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, প্রধানমন্ত্রী’র কার্যালয়ের নির্দেশে আজকের এই ভ্রাম্যমান আলাদত পরিচালনা করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগ্রামী বেপরোয়া গাড়ী চালনা ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১৭টি যাত্রীবাহী বাস চালকদের ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে হানিফ ও শ্যামলী পরিবহনের কোন কাগজপত্র ছিলো না।

বেপরোয়া গাড়ি চলাচল থেকে গাড়ী চালকদের বিরত রাখা, অপ্রাপ্ত বয়স্ক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল করাসহ সচেতনতা বৃদ্ধি করতেই এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমান আলাদত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…