সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

রোগী সিঙ্গাপুরে, মাথার খুলি ঢাকায়!

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

সড়ক দুর্ঘটনায় আহত ফটো সাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ জানুয়ারি সিঙ্গাপুরে পাঠানো হলেও তার মাথার খুলি রয়ে গিয়েছিল ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি নজরে আনার পরে ১৩ দিন পর সেই খুলি আরেক রোগীর সঙ্গে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, নিউরো সার্জারির রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলি বা খুলির অংশ অপসারণের প্রয়োজন হলে তা শরীরের সঙ্গেই সংযুক্ত রাখতে হয় বা হাসপাতালের ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। কিন্তু হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীকে স্থানান্তরের সময় তা রোগীর সঙ্গে দিয়ে দিতে হয়। এক্ষেত্রে খুলি পাঠানোর বিষয়টি ভুলেই গিয়েছিল ঢাকার অ্যাপোলো কর্তৃপক্ষ!

গত ১১ জানুয়ারি ঢাকার পান্থপথের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফটো সাংবাদিক জিয়া ইসলাম। জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মাথায় একটি জরুরি অস্ত্রোপচার করা হয় এবং ব্রেনের সেই অপারেশনের কারণে খুলে রাখতে হয় তার মাথার খুলির বাম পাশটা। কিন্তু এরপরও অবস্থার উন্নতি না দেখে ১৩ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে জিয়াকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সেখানকার গ্লিনইগলস হাসপাতালে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি সেখানে জিয়া ইসলামের ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। সেসময় সেখানকার চিকিৎসকরা অবগত হন যে ঢাকায়  জিয়ার মাথার খুলির বামপাশটা অপারেশনের সময় খুলে রাখা হলেও তা রোগীর সঙ্গে পাঠানো হয়নি। সিঙ্গাপুর থেকে অ্যাপোলো হাসপাতালকে এ বিষয়ে বলার পর তারা জিয়ার মাথার খুলির একাংশ সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। পরে গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম চৌধুরীকে চিকিৎসার জন্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জিয়ার মাথার খুলির ওই অংশটি তার সঙ্গে পাঠিয়ে দেয় অ্যাপেলো হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…