সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর সৈয়দপুরে নাদিম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার সাথে থাকা ১৬৩ পুরিয়া হেরোইন ও ১৭০ পিস ইয়াবা পাওয়া গেছে।
শনিবার সকালে শহরের রেলওয়ে মাঠে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। নাদিম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জিয়ার বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, তথ্যের ভিত্তিতে শহরের রেলওয়ে মাঠে পুলিশ অভিযান চালায়। এসময় পলিথিনে মোড়ানো ১৬৩ পুরিয়া হেরোইন ও ১৭০ পিস ইয়াবাসহ নাদিমকে আটক করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের দাম ৬৮ হাজার টাকা।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

 

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…