সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-১০

 

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের অভিযানে তিনজন নাশকতা মামলার আসামী, মাদক ব্যবসায়ী শরিফা বেগমসহ ৬ মাদক সেবীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলামের নের্তৃত্বে ২২০ পিচ ইয়াবাসহ উপজেলার রানীপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী মাদক স¤্রাজ্ঞী শরিফা বেগম (২৮) কে আটক করেছে। অপরদিকে রাতেই উপজেলার উচিৎপুর বাজারের কাছ থেকে মাদক সেবন কালীন ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উচিৎপুর বাজারের মৃত আমিরুল হক মোল্লার পুত্র তারিকুল ইসলাম (৩০), একই গ্রামের ডাঙ্গাপাড়ার অছিয়ার রহমানের পুত্র রুহুল আমিন (২০), দোয়াপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র সবুজ (২৬), করঞ্জী বাসুপাড়া গ্রামের জালালের পুত্র মোজাম্মেল (৩২), একই এলাকার সৈয়দ আলীর পুত্র মাহফুজ (৩০) ও ভবানীপুর হাজিপাড়া গ্রামের আলিম উদ্দীনের পুত্র খোরশেদুল (৩০)। এছাড়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতার মামলায় সাতনালা বাউকুল পাড়ার একরামুল হকের পুত্র মোস্তাক (৩০) ও নশরতপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র খাদেমুল (৩২), দক্ষিন নশরতপুর মজির মাষ্টারপাড়ার মজির উদ্দীনের পুত্র রবিউল ইসলাম (৩২)। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজুর পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…