সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নবগ্রাম দাখিল মাদরাসায় বিনামূল্যে বই বিতরণ

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

সারা দেশরে ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদরাসায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল ১লা জানুয়ারি রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠানটি পালিত হয়।
প্রতিষ্ঠানের সুপার মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প.প. কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া, আলমনগর ইউনিয়ন পরিদর্শক আতিকুর রহমান তালুকদার, ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও শেখ ফরিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম , কো অফ সদস্য সাংবাদিক সেলিম হোসন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…