সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মাদারগঞ্জে আলেয়া আজম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

 

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এর স্ত্রীর নামানুসারে ‘আলেয়া আজম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়’র শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র অর্থায়ন ও সার্বির সহযোগিতায় উপজেলার গুনারীতলা ইউনিয়নের রায়ের জাঙ্গালিয়া গ্রামে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত মঙ্গলবার বিকাল ৫টায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলার গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন (আয়না)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন। জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাওছুল আজম শিমু, ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস রাজ, ডেপুটি ডাইরেক্টর ও যোগাযোগ প্রতিদিন পত্রিকার সহকারি বার্তা সম্পাদক সফিনুর রহমান সনদ, ডাইরেক্টর ফিনান্স মো. রেজাউল করিম, মাদারগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় ও হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার (নিক্সন), ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউপির সাবেক চেয়ারম্যান বাবলু মিয়া, ধলা ইউপি সদস্য মোজাম্মেল হক ও প্রতিষ্ঠানটির আহবায়ক অলি আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মধুপুরের মির্জাবাড়ী শেখ নওজেশ আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সাবেক প্রভাষক মো. আকতারুজ্জামান, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল করিম, কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান (দুলাল) ও মিজানুর রহমান মিলনসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

02


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…