সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১০ ডিসেম্বর "জাতীয় মানবাধিকার দিবস" উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউর রহমান। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরীন জাহান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি অনিক রহমান, ব্লাস্টের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সেবক এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন'সহ অন্যান্য মানবাধিকার কর্মীগন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…