সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মান্দায় দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাজ্জাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর মান্দায় বিধবা, বয়স্ক ও দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বালুবাজার কেজি স্কুল চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস খানের ব্যক্তিগত উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোতাহার হোসাইন। বিশিষ্ট ব্যবসায়ি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরানপুর কামিল মাদরাসা অধ্যক্ষ মনজুর হোসাইন, কুসুম্বা শাহী জামে মসজিদের ইমাম মোস্তফা আল আমিন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, ইউপি সদস্য আলমগীর হোসেন ও শরিফুল ইসলাম বেলাল, বালুবাজার কেজি স্কুলের পরিচালক ইয়াহিয়া খান প্রমুখ।

শেষে সহস্রাধকি দুস্থ নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…