সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মাভাবিপ্রবিতে ”বিশ্ববিদ্যালয় নীতি ও কৌশলের (আইন, বিধি, অধ্যাদেশ) উন্নয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর উদ্যোগে ”বিশ্ববিদ্যালয় নীতি ও কৌশলের (আইন, বিধি, অধ্যাদেশ) উন্নয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। রিসোর্স পার্সন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মর্তূজা (অবসরপ্রাপ্ত) এবং সি.ই.টি.এল এর উপ-পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন আই.কিউ.এ.সি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিন। কর্মশালায় এস.এ কমিটির দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…