সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মাভাবিপ্রবি অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসাসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির চিয়ার্স রেঁস্তোরায় বিশ্ববিদ্যালয়ের “এক্স-স্টুডেন্টস ফোরাম” এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক হলেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হক জসি, যুগ্ম আহবায়ক হলেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহবুব হাসান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ হাসান বখতিয়ার।

অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়েশনের প্রয়োজনীয়তা তুলে ধরে হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের প্রতিনিধিগন বক্তব্য রাখেন। তারাও বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের পরিকল্পনার কথা জানায় এবং অ্যালামনাই এসোসিয়েশনের যৌক্তিকতা তুলে ধরেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…