সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বালিশ দুর্নীতি;গণপূর্ত পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার !

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক প্রকল্পে বালিশ দুর্নীতির ঘটনায় আজ সকালে গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাবনার গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপূর্তের প্রধান প্রকৌশলীর আদেশ বলে পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার করে নেওয়া হয়।
তাকে প্রত্যাহারের কারণ হিসেবে জানাযায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক প্রকল্পের ১১০টি ফ্ল্যাটের জন্য কেনা একটি বালিশের মূল্য প্রায় ৬ হাজার টাকা। তা বিল্ডিংয়ে ওঠাতে খরচ ধরা হয় ৭৬০ টাকা। তা ছাড়া প্রতিটি বিছানা কেনা ৫৯৮৬ টাকা পড়লেও তা ফ্লাটে তোলার খরচ ৯৩১ টাকা, এ ভাবেই টিভি, ফ্রিজ ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়ে ,বৈদুতিক চুলা ও কেটলি, রুম ইলেকট্রিক আয়রন, টেলিভিশন, ফ্রিজ, ইত্যাদি আসবাবপত্র ক্রয় ও ফ্লাটে ওঠানোর নামে লুটপাটে জড়িত থাকার দায়ে পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলম কে প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…