সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মায়েদের পা ধুয়ে শিশুদের ভালোবাসা নিবেদন

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মায়েদের পা ধুয়ে শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করলো শিশুর। বিশ্ব ভালোবাসা দিবসের এইদিনে মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইল হাতে খড়ি প্রি প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মায়েদের পা ধুয়ে দিবসের শুভ সূচনা করে টাঙ্গাইল হাতে খড়ি প্রি প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীরা। পা ধোয়া শেষে মায়েদের গলায় মেডেল পড়িয়ে দিয়ে দিবসের শেষ শ্রদ্ধা নিবেদন করে শিশুরা।
এ প্রসঙ্গে টাঙ্গাইল হাতে খড়ি প্রি প্রাইমারী স্কুলের পরিচালক নওশাদ রানা সানভি বলেন, মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে শিশুদের নিয়ে এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী তাদের মায়েদের পা ধুয়ে দেয়া এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে বলেও জানান তিনি। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশুদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরো বিকশিত হবে বলেই দাবী তার।

Tangail-Valentainday-pic-2

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…