সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনা’র বিজয় দিবস পালন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে পাবনার অন্যতম মিডিয়া ও সাংস্কৃতিক সংগঠন মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনা। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় পাবনা সাংস্কৃতিক চত্বর থেকে বের করা হয় বিজয় র‌্যালী। র‌্যালীটি শহরের আ. হামিদ রোড পদক্ষিণ করে পাবনার কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ দূর্জয় পাবনায় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সংগঠনের পক্ষ থেকে দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

এসময় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, পাবনা মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চ, সিনিয়র সহ-সভাপতি জামাল রাজা, হাফিজুর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মামুন (১), আর কে
আকাশ (২), অর্থ সম্পাদক ঝন্টু সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান স্রোত, প্রচার সম্পাদক সাজিদুল সাজু, প্রকাশনা সম্পাদক সুলতান হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, যোগাযোগ সম্পাদক হালিম শিকদার মাসুদ, দপ্তর সম্পাদক রুম্মান শাহ ইমরান, কার্য নির্বাহী সদস্য শ্রাবণ জামান মিম, শিশির ইসলাম, শ্রী অজয় কুমার প্রমূখ।

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার তালিকাভুক্ত সংগঠন বর্ষা মিডিয়ার লামিয়া, পাবনা মিডিয়ার মাহি মিতা, আজাদ, প্রবাহ ক্রিয়েটিভ মিডিয়া, সিনে মিডিয়ার মৌসুমী, শুভ, প্রতিচ্ছবি প্রডাকশন’র পিয়াল, আবির, ইমতিয়াজ, তাহমি, বৃস্টি, রিপি, ইমরান, সবুজ, ওসমান, রাতুল, রাব্বি, আশিক, আকাশ, তুহিন, ওল্ড সিটি ফ্লিম প্রোডাকশন’র শাওন, ভান্ডারী মিডিয়ার লাকি, আধুনিক মিডিয়ার সালাউদ্দিন সজল ও শাওন, সরদার
মিডিয়ার সাইদুল, রানা, সোহেল জুয়েল, সাইদ, শুভ, লিটন, রং পাখি মিডিয়া, নীলাকাশ মিডিয়াকম’র রনি ইমরান, রিয়া মিডিয়ার খলিল, ইসমাইল, সোহেল, শহিদুল, আপন মিডিয়ার মহিদুল, ফ্রেন্ডশীপ মিডিয়ার আলীরাজ, আয়না মিডিয়ার দিলশান কাজল, বিশ্বাস মিডিয়া, বন্ধু মিডিয়া, ঢামাকা ফুর্তি মিডিয়া, আর. এস. মাল্টিমিডিয়া, ধানসিড়ি মিডিয়ার মিকাইল, ড্যাফোডিল মিডিয়ার পরিচালক গোলাম মর্তুজাসহ
সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…