সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

মিথিলা ও সৃজিত আর সিঙ্গেল নেই!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেশ ক’মাস আগে শুটিংয়ের জন্য কলকাতায় যান অভিনয়শিল্পী ও উপস্থাপক মিথিলা। দেশে ফেরার পরই খবর রটে তার সঙ্গে নাকি ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সম্পর্ক তৈরি হয়েছে। কলকাতার বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে ঘোরার ছবি প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমে। সৃজিতের সঙ্গে পার্টিতেও দেখা যায় মিথিলাকে।

সে সময় তাদের মধ্যকার সম্পর্কের কথা উড়িয়ে দেন মিথিলা। জানান, সৃজিতের সঙ্গে তার স্রেফ বন্ধুত্ব। সৃজিত যেহেতু একজন ‘অ্যালিজিবল ব্যাচেলর’, তাই এসব কথা ছড়ানো হচ্ছে।

তবে গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার সৃজিতের জন্মদিনে মিথিলাকে কেক কাটতে দেখা গেলো। সেই ছবি ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। সেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলা।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এইসময়’ বুধবার এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। এর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জয়া আহসান ও রাজনন্দিনীর নাম রয়েছে।

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সখ্যতা তৈরি হয় সৃজিতের। এরপর মিথিলাকে নিয়ে ঘোরাঘুরি ও পার্টিতে অংশ নিতে দেখা যায়। সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিতির ফলে তাদের বিয়ে নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। মিথিলা ও সৃজিত এখন আর সিঙ্গেল নেই বলেও এই সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…