সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ৩, আহত ৭

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানী মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার (১১ মে) বিকেল সাড়ে তিনটার পর বেড়িবাঁধ এলাকার চটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম ইয়াসিন শুভ (২৩)। তিনি মানারাত ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র ছিলেন।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মধ্যে দুই জন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে তিনজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…