সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিব্যজ্ঞান টিচিং এন্ড কোচিং সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলাধীন পলশিয়া গ্রামের ঐতিহাসিক সহশিক্ষা প্রতিষ্ঠান দিব্যজ্ঞান টিচিং এন্ড কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া মাহফিল আজ শুক্রবার সকাল নয়টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শিমলা স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক কামরুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ও গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন।

প্রতিষ্ঠানের পরিচালক শামিম আল মামুন শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিমলা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন, আইসিডিডিআরবি এর গোপালপুর উপজেলা মাঠ পর্যবেক্ষণ কর্মকর্তা সোহেল রানা, অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ফারুক হোসেন (বিএসসি), মোবারক হোসেন, এসএসসি পরীক্ষার্থী এলমা জাহান আঁখি, ইসরাত নাদিয়া মীম, আতিক হাসান, রাসেল রানা ও হাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…