সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও বিদায়ানুষ্ঠান।

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
টাঙ্গাইল সদর উপজেলার ‍দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন, এম.পি মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল -৫, সদর। তিনি বলেন, সরকার আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। প্রতিটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ চালু করন সহ ডিজিটাল ল্যাব সরহরাহ করছেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এম, এ রৌফ , সাধারণ  সম্পাদক- টাঙ্গাইল শহর অওয়ামী লীগ। জনাব নাজমুল হুদা নবীন, সাধারণ সম্পাদক- জেলা শিল্পকলা একাডেমি, টাঙ্গাইল ও সাবেক সভাপতি- টা্ঙ্গাইল জেলা ছাত্রলীগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ.কে.এম.এ হাসান ফিরোজ , সাধারণ সম্পাদক- জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি- ম্যানেজিং কমিটি, দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলীম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-কমর্চারী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রী।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…