কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানে সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বিপরীতে পাকিস্তানে কোনো সিনেমার কথা শোনা যায় নি।

দেশটির জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাঈদা খান জানালেন, ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে মিকাঈল জুলফিকারের বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন কামরান শাহেদ।

এক সাক্ষাৎকারে সাঈদা জানান, অসাধারণ চিত্রনাট্যের কারণে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মতে, এটাই সম্ভবত পশ্চিম ও পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নিয়ে পাকিস্তানে নির্মিত প্রথম সিনেমা।

সাঈদা জানান, ১৯৭০ এর দশকের নানা সমস্যার চিত্র উঠে আসবে সিনেমাটিতে। সিনেমাটির পরিচালক কামরান সাংবাদিক হিসেবে বেশ পরিচিত। তাকে দেখা যায় টিভি চ্যানেল দুনিয়া নিউজের জনপ্রিয় শো ‘অন ফ্রন্ট উইথ কামরান শহীদ’-এর সঞ্চালক হিসেবে। তার প্রথম নির্মাণ হতে যাচ্ছে নাম প্রকাশ না হওয়া সিনেমাটি।

উৎসঃ ডন নিউজ।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…