সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান আহত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা শহরের গোপালপুরে সন্ত্রাসীদের হামলায় মমিনুল ইসলাম মতিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মমিনুল ইসলাম মতিন বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবুর সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবু স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি। আহতবস্থায় তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মমিনুল ইসলাম মতিন গণমাধ্যম কর্মীদের জানান, আমি শহরের গোপালপুরে (নবাব সিরাজদ্দৌলা সড়ক, খামারবাড়ি সংলগ্ন) আমার বাড়িতে নির্মাণকাজ করছিলাম। এসময় বৃহস্পতিবার বেলা ১১টায় সন্ত্রাসী মো. আশরাফ, মো. মোশারফ, বাশারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন আমার নির্মাণধীন কাজে বাধা দেয়, অশ্লীল ভাষায় বকাবাদ্য করে এবং ভাংচুর চালায়। আমি এর প্রতিবাদ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার হাতের আঙ্গুল ও মাথা ফেটে যায়। এ অবস্থায় নির্মাণধীন কাজে নিয়োজিত শ্রমিকেরা আমাকে হাসপাতালে ভর্তি করে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবুর স্ত্রী আলহাজ্ব শামসুন্নাহার উক্ত ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবু স্বাধীনতা পরবর্তী সময়ে পাবনা সদর উপজেলা আওয়ামূ লীগের সভাপতি ও হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এ ঘটনায় সন্ত্রাসীরা মামলা না করতে রাজনৈতিকভাবে বিভিন্ন অপচেস্টা চালায় এবং মামলা তুলে নিতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…