সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন আর নেই

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন (৭৪) আর নেই। তিনি বরিবার সকাল ১০টায় ঢাকা সিএম এইচ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি.....রাজিউন। নিহত এ মুক্তিযোদ্ধা হেমনগর ইউনিয়নের চরভরুয়া গ্রামের মরহুম জমির উদ্দিনের ছেলে।

সোমবার সকাল ১১টায় তাঁর প্রথম জানাজা নামাজ ঘাটাইল ক্যান্টনম্যান্ট এলাকার বাইচাইল নামক স্থানে ও ২য় জানাজা গ্রামের বাড়ী জোহর নামাজ শেষে অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, নিহত এ মুক্তিযোদ্ধা ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন। তাঁর গ্রেজেট নং-৪৭৮১। যুদ্ধ শেষে তিনি ১৯৭২ সালে জাতীয় রক্ষিবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। পরে তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী করে অবসরে যান। বার্ধক্যজনিত কারণে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…