কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম উদ্বোধন

 

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলায় নতুনভাবে বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আবেদনকৃতদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। উপজেলা হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় সংসদ সদস্য মনোয়ারা বেগম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহানসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুনভাবে বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে টাঙ্গাইল সদর উপজেলায় ৬শ’৪৫ন আবেদন করেছেন। আবেদনকৃতরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষীদের সাথে নিয়ে এসে যাচাই-বাছাই কমিটির কাছে স্বাক্ষাৎকার প্রদান করছেন।
আগামী ৩মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…